বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

আমি তোমায় চাই

আমি শুধু এখন
তোমাকে চাই।
তুমি কাছে এলে
দিন আমার মধুর সুখে যাই।

তুমি কাছে এলে
বড় খুশি আসে।
আমি যেন হারিয়ে যাই
স্বগের নতুন দেশে।

যদি তুমি আমায়
ভালবাস ওগো প্রিয়া।
সারাজনম রাখব তোমায়
আমার এ হিয়া।

মনের মন্দিরে এখন
করি তোমার আরাধনা।
কেন সে কথা প্রিয়া
তুমি বুঝনা।

নিয়ে যাব তোমায় আমি
এক সুখের দেশে।
সেখানে থাকব দুজন
সুখে দিবা নিশে।

বলে দিব আমি
তোমায় আমার মনের কথা।
তোমার সাথে জীবন আমার
এক সুতোই গাথা।

আর থেক না প্রিয়
দূরে দূরে এস কাছে।
দেখব তোমায় আমি
দুচোখও ভরে।

কোন দুঃখ দেবনা তোমায়
রাখব মহাসুখে।
অনন্ত কাল থাকতে তুমি
আমার বুখের গভীরে।

মনের মাঝে সারাবেলা
বাজে একটাই সুর।
ভালবেসে নিয়ে যাব তোকে
সাত সাগর আর সমুদ্রুর।

আমার হিদয় বড় অসহায়
তোমাকে ছাড়া।
তুমি কাছে এলে মন
খুশিতে মন পাগল পাড়া।

ভরিয়ে দিব তোমার জীবন
যদি আস কাছে।
সকাল দুপুর নিয়ে যাব
তোমায় সুখের দেশে।

এত অপরুপ করেছে
বিধি তোমাকে।
তোমায় দেখে আমার মন
গেল রাঙ্গিয়ে।

বকুল মালা পড়াব আমি
তোমার গলে।
যে মালা বহু যতনে রেখেছি
হিদয়ে তুলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন