চিনে নাওনা আমাকে
বুঝে নাওনা আমাকে।
রেখেছি তোমাকে
এ মনের খুব গভীরে।
চেয়েছি তোমারে পেয়েছি তোমারে
জনম জনম থেক তুমি
বড় আপন করে।
আর কিছু চাওয়া নেই
বিধাতার কাছে।
বহুদিন ধরে আমি ছিলাম
বড় যে একা।
মনে হয় অন্ধকার শেষে
পেলাম আলোর দেখা
কখনো তুমি যেওনা
আমাকে ছেড়ে।
নিরবে আমার দুচোখের
অশ্রু যাবে ধরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন