বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬

কাছে এস

দূরে দূরে থাক কেন
এবার এস কাছে।
আমার যত প্রেম আছে
দিব তোমাকে।

প্রথম যেদিন তোমার
চাঁদ মুখ খানা দেখেছি আমি।
সেদিন থেকে বড্ড
ভালবেসে ফেলেছি আমি।

তুমি যদি আস প্রিয়া
আমার ঘরে।
ভালবাসা দিয়ে তোমায়
রাখব আদরে।

যদি এই জীবনে
তোমাকে না পাই।
তোমার আশাই ভেবে ভেবে
দিন কাটাব তাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন