বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬

মন নেই আর মনে

মন নেই আর মনে
মন মিশে গেছে অন্য এক মনে।
তাকে তো আর ফেরানো যাবে না
কোন কিছুতে।

ফেরাতে পেরেছি দুটি আখি
ফেরেনি এ মন।
যত বুঝায় তত হারায়
তার তরেতে সারাক্ষণ।

অপরুপ ললনার পানে
মন শুধু চাই হারাতে।
এবার দাও ধরা প্রিয়
আমার আখি পাতে।

স্বপ্নের পথে হেটে বেড়াব
আমরা দুজনে।
এস না প্রিয়া
আমার সনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন