তোমায় প্রথম দেখেছিলাম
বসন্তের এক বিকেলে।
গোধূলির রংয়ে অপরুপ লাগছিল
মাথার কেশ উড়তেছিল হেলে দুলে।
কেন এত অপরুপ
সাজে সেজেছিলে তুমি?
তোমায় দেখে বড়
মুগ্ধ হয়েছিলাম আমি।
ভালবেসে ফেলেছি তোমায়
আমি যে মনে মনে।
বলতে পারিনি সে কথা
তোমাকে আপন করে।
বুঝে নিতে পারনা প্রিয়তমা
আমার দুচোখের ভাষা।
এক সনে থাকতে চাই
আজীবন দুজনে সহসা।
যদি তুমি আমার না হও
হয়ে যাও পর।
তোমার দুঃখে কেদে যাব
আমি আজীবন ভর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন