সোমবার, ২১ নভেম্বর, ২০১৬

কিছু হয়নি বলা

অনেক কথা বলার আছে
তোমায় প্রিয়তমা।
বুঝে নিতে পারনা তুমি
আমার চোখের ভাষা।

তোমার জন্য এ জীবন
দিতে পারি।
তুমি শুধু ভালবেসে আমায়
নাও আপন করি।

আর কিছু চাইনা
এখন এ জীবন।
তোমার সাথে যদি
থাকি আজীবন।

তোমায় ফুলের চেয়েও
সুন্দর মনে হয়।
কেন হয়নি তোমার সাথে
আরও আগে পরিচয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন